Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশবাসীর প্রতি আহ্বান-১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন: নাহিদ ইসলাম
    রাজনীতি

    দেশবাসীর প্রতি আহ্বান-১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন: নাহিদ ইসলাম

    By adminজানুয়ারি ২২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশবাসীর প্রতি ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় দলের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর সময় তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এই এলাকা থেকে এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন আধিপত্যবিরোধী লড়াই। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন।

    তিনি আরও বলেন, জনগণের ঐক্যই পারে অন্যায় ও আধিপত্যের রাজনীতিকে পরাজিত করতে। তাই দেশবাসীর প্রতি আহ্বান—১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনের প্রার্থী আদীব আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

    পরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু
    Next Article সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি

    Related Posts

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫