Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুই বিভাগেই কেন্দ্রীভূত দেশের বেশিরভাগ ব্যাংক ঋণ
    বিজনেস

    দুই বিভাগেই কেন্দ্রীভূত দেশের বেশিরভাগ ব্যাংক ঋণ

    By adminমার্চ ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ব্যাংক খাতের ঋণের বড় অংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট ব্যাংক ঋণের প্রায় ৮৭ শতাংশই এই দুই বিভাগে বিতরণ করা হয়েছে। এর ফলে অন্যান্য বিভাগ তুলনামূলকভাবে ঋণ ও বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

    বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ঋণের ৬৭ দশমিক ৩৪ শতাংশ ঢাকা বিভাগে এবং ১৯ দশমিক ৪০ শতাংশ চট্টগ্রাম বিভাগে বিতরণ করা হয়েছে। অর্থাৎ মোট ঋণের সিংহভাগই এ দুই বিভাগে কেন্দ্রীভূত।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৬ কোটি টাকা। এর তিন মাস আগে সেপ্টেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ৪১ হাজার ৭৪৪ কোটি টাকা। সে হিসেবে তিন মাসে ব্যাংক খাতে ঋণ বিতরণ বেড়েছে ৩৫ হাজার ৫৭২ কোটি টাকা।

    গত বছরের ডিসেম্বর শেষে ঢাকা বিভাগে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৯৬ হাজার ৭৭২ কোটি টাকা, যা মোট ঋণের ৬৭ দশমিক ৩৪ শতাংশ। তিন মাস আগে সেপ্টেম্বর শেষে এ বিভাগে ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৭৬ হাজার ৭৭৪ কোটি টাকা।

    অন্যদিকে, ঋণ বিতরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ডিসেম্বর শেষে এই বিভাগে ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা, যা মোট ঋণের ১৯ দশমিক ৪০ শতাংশ। সেপ্টেম্বর শেষে এ বিভাগের ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৮ হাজার ৪৪ কোটি টাকা।

    এছাড়া খুলনা বিভাগে ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৯৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩ দশমিক ৭৪ শতাংশ। রাজশাহী বিভাগে ৬৬ হাজার ৬৩ কোটি টাকা বা ৩ দশমিক ৭২ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

    বরিশাল বিভাগে ঋণের পরিমাণ ১৯ হাজার ৬০২ কোটি টাকা, যা মোট ঋণের ১ দশমিক ১০ শতাংশ। সিলেট বিভাগে ১৯ হাজার ২৭ কোটি টাকা বা ১ দশমিক ০৭ শতাংশ ঋণ রয়েছে। রংপুর বিভাগে ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৫১ কোটি টাকা, যা মোট ঋণের ২ দশমিক ৩৫ শতাংশ।

    এদিকে ময়মনসিংহ বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা, যা মোট ঋণের ১ দশমিক ২৮ শতাংশ।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ঋণের বড় অংশ ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত হওয়ায় জালিয়াতির ঘটনাও বেশি ঘটছে এসব এলাকায়। একই সঙ্গে অধিকাংশ ব্যাংক শাখা ও ব্যবসাকেন্দ্রও এ দুই বিভাগকে কেন্দ্র করেই সম্প্রসারণ করা হচ্ছে।

    তবে অন্যান্য বিভাগে ঋণ কার্যক্রম বাড়াতে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে অন্য বিভাগগুলোতে ঋণ কার্যক্রম বাড়ানোর একটি কর্মসূচিও চালু রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজারে সবজিতে স্বস্তি, মুরগি-মসলায় বাড়তি চাপ
    Next Article অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫