Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    জুলাই ৩০, ২০২৬

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দিল্লির শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানালেন শাবানা আজমি ও প্রকাশ রাজ
    আন্তর্জাতিক

    দিল্লির শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানালেন শাবানা আজমি ও প্রকাশ রাজ

    By adminজুলাই ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সমর্থনের পাশাপাশি তারা অনশন প্রত্যাহারের আহ্বান জানান।

    শিক্ষাব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন।

    আন্দোলনস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন শাবানা আজমি ও প্রকাশ রাজ। এ সময় তারা শিক্ষার্থীদের মনোবল বাড়ান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান।

    শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি তাদের প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা

    সাহসিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

    প্রকাশ রাজও আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে তিনি সবসময়ই থাকবেন। আন্দোলনস্থলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’ তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়েছে।

    শাবানা আজমি, প্রকাশ রাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আহ্বানের পর আন্দোলনরত তিন শিক্ষার্থী ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে, আন্দোলনের দাবিগুলো সংসদে উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডিসেম্বরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
    Next Article জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান, সম্পদের তালিকা প্রস্তুত

    Related Posts

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    জুলাই ৩০, ২০২৬

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬