Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তিস্তা মহাপরিকল্পনায় কী কী থাকবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী
    জাতীয়

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী থাকবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    By adminজুলাই ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ ব্যাপক উন্নয়নকাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

    মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের ওপর সড়ক নির্মাণ, ৬৭টি গ্রোয়েন ও স্পার নির্মাণ ও মেরামত এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের প্রস্তাব রয়েছে।

    তিনি বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হয়। আবার বর্ষায় উজানে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও নদীভাঙনের ঘটনা ঘটে।

    মন্ত্রী আরও জানান, তিস্তা অববাহিকার রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় নদীভাঙন প্রতিরোধে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ২২২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৪২ দশমিক ১৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    তিনি বলেন, তিস্তা নদীকেন্দ্রিক সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমীক্ষা শেষ হয়েছে। বর্তমানে প্রকল্পটির কারিগরি ও আর্থিক বিষয় বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

    মন্ত্রী জানান, মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচ সুবিধা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, নদীতীরবর্তী এলাকায় অবকাঠামো উন্নয়ন হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নৌযোগাযোগের উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাও বাড়বে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা
    Next Article দুই গোলে পিছিয়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    Related Posts

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১,৩১৬ কোটি টাকা লোকসান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬