Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা, সাত পুলিশ সদস্য মোতায়েন
    জাতীয়

    ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা, সাত পুলিশ সদস্য মোতায়েন

    By adminফেব্রুয়ারি ৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

    নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরএফ), বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

    সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভোটের দিন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে আপত্তি জানালেন হাসনাত
    Next Article ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল বহন করতে বাধা নেই: ইসি

    Related Posts

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫