Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ডিএসই পরিচালক মিনহাজ
    বিজনেস

    ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ডিএসই পরিচালক মিনহাজ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্তমান পরিচালক মিনহাজ মান্নান ইমন অব্যাহতি পেয়েছেন।

    বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

    আইনজীবী মঈন ফিরোজী জানিয়েছেন, আদালতের এই রায়ের মাধ্যমে মিনহাজ মান্নানের বিরুদ্ধে চলমান মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

    মামলার ইতিহাস অনুযায়ী, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর চারজন হলেন সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান (স্যাম ওরফে জুলকার নাইন), আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।

    দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান নারাজি আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে মিনহাজ মান্নান হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিল গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করেন। আজ শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেন আদালত।

    রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

    উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে ২০২০ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) অভিযোগপত্র দাখিল করে।

    মামলার আসামি লেখক মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কারাগারে মারা যান। পরে আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
    Next Article সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা

    Related Posts

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জুন ২১, ২০২৬

    ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের পরিকল্পনা সরকারের

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬