দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগবিদ নজরুল ইসলাম। গত সপ্তাহে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
ডাচ-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে নজরুল ইসলাম ১৯৯৯ সালে গ্লোব শিল্প গোষ্ঠীতে জনসংযোগ ব্যবস্থাপক এবং দৈনিক জনকণ্ঠ-এ জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে জনসংযোগ বিভাগে যোগ দেন।
ইসলামী ব্যাংক থেকে বিদায়ের আগে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
পেশাগত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতি-এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)-এর যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব-এর সহযোগী সদস্য।
ম্যাংগোটিভি /আরএইচ


