Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    এপ্রিল ১৭, ২০২৬

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    এপ্রিল ১৭, ২০২৬

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    এপ্রিল ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, April 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ, অফিস সময় কমাল সরকার
    জাতীয়

    জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ, অফিস সময় কমাল সরকার

    By adminএপ্রিল ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় কমানোসহ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    অফিস ও ব্যাংকের সময়সূচি

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

    বাজার ও বিপণিবিতান

    সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানসহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। বিষয়টি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

    শিক্ষা ও পরিবহন

    শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পৃথক নির্দেশনা শিগগিরই দেবে শিক্ষা মন্ত্রণালয়। যানজট কমানো ও জ্বালানি সাশ্রয়ে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

    আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

    জ্বালানি সংকটের কারণে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    ব্যয় সংকোচন

    জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস সরকারি নতুন যানবাহন ও কম্পিউটার সরঞ্জাম কেনা বন্ধ থাকবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ স্থগিত করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামানো হয়েছে।

    জ্বালানি সরবরাহ ও বিকল্প উৎস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস খুঁজছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

    সরকার জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত থাকবে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকুয়েতের তেল শোধনাগারে ইরানি ড্রোন হামলা, একাধিক ইউনিটে আগুন
    Next Article সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ১০

    Related Posts

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    এপ্রিল ১৭, ২০২৬

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    এপ্রিল ১৭, ২০২৬

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    এপ্রিল ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

    ভ্যাটেই ভরসা বাড়ছে সরকারের, ২০২৬-২৭ বাজেটে লক্ষ্য ৩.১০ লাখ কোটি

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫