Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই জাতীয় সনদে সই করল এনসিপি
    জাতীয়

    জুলাই জাতীয় সনদে সই করল এনসিপি

    By adminফেব্রুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।

    এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

    স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজ সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’ তিনি আরও বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

    ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং সবার সামনের দিনগুলো শুভ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথগ্রহণ করবেন। ‘আমরা একই সঙ্গে দু’টি শপথ গ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো,’ বলেন তিনি। তিনি আরও জানান, জুলাই সনদে শেষ স্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের দল সর্বোচ্চ তৎপর ছিল।

    এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

    সোমবার রাতে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগে দুর্নীতি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে: ড. ইউনূস

    Related Posts

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫