জুলাই-আগস্টে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় দলটি; তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট জুলাই-আগস্টে হত্যা ও সহিংসতার মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
আদালতের জামিন আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য তিনি জামিনে মুক্ত থাকবেন। মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।
ম্যাংগোটিভি /আরএইচ
