Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক
    জাতীয়

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

    By adminফেব্রুয়ারি ৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, একই রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। জামায়াত আমিরের এক্স হ্যান্ডল হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

    ডিবি প্রধান বলেন, ‘আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন বিস্তারিত বলা ঠিক হবে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

    উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল। পরে সেটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং ডা. শফিকুর রহমানের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ
    Next Article শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫