Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জানুয়ারির প্রথম সাত দিনে এলো ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
    বিজনেস

    জানুয়ারির প্রথম সাত দিনে এলো ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স

    By adminজানুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনেই ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে বিপুল অঙ্কের রেমিট্যান্স আসে, যা এখনো সর্বোচ্চ মাসিক রেকর্ড হিসেবে রয়েছে।

    তবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। বিজয়ের মাস ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

    সার্বিকভাবে ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচমক রেখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের
    Next Article ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫