Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় মানসিক হাসপাতালে নোংরা পরিবেশ, পরিদর্শনে গিয়ে মন্ত্রীর ক্ষোভ
    জাতীয়

    জাতীয় মানসিক হাসপাতালে নোংরা পরিবেশ, পরিদর্শনে গিয়ে মন্ত্রীর ক্ষোভ

    By adminমার্চ ৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ পরিদর্শন করে অসংখ্য অস্বাস্থ্যকর পরিস্থিতি ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার বকুল। রোববার সকালে এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

    পরিদর্শনের সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের ব্যবহারের বিছানায় ময়লা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের নজরে আসে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।’ তিনি সংশ্লিষ্টদের হাসপাতালের সেবার মান উন্নয়নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হলেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়েছে।

    পরিদর্শনের শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এই হাসপাতালকে অন্য সব হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক করতে হবে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএমডব্লিউসিতে টেকনো’র এআই ইকোসিস্টেম, মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
    Next Article শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ছয় নারী

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫