Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ সূত্র
    শিক্ষা

    ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ সূত্র

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যার সময় দুই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাদের একজনের গায়ে কালো এবং অন্যজনের গায়ে গোলাপি রঙের টি-শার্ট ছিল।

    রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাতেই টিউশনি করাতে যেতেন তিনি।

    পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজটি অস্পষ্ট হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া যুবকদের একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর বয়ফ্রেন্ড হতে পারেন। বিষয়টি নিশ্চিত করতে ফুটেজ বিস্তারিতভাবে বিশ্লেষণ করছে তদন্ত দল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

    বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

    ঘটনাস্থল পরিদর্শন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

    অন্যদিকে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, যারা পালিয়ে গেছে তারাই হত্যাকারী। যে পরিবারে জুবায়েদ টিউশনিতে যেত, তারাও সন্দেহের বাইরে নয়। আমরা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

    ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতায় এখন দেশজুড়ে খুন-খারাপি বেড়ে গেছে। আমরা জুবায়েদ হত্যার দ্রুত বিচার চাই।

    এদিকে, রাত ১১টার দিকে জুবায়েদের টিউশনি করা ছাত্রী বর্ষাকে প্রটোকল মেনে হেফাজতে নেয় পুলিশ। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    উল্লেখ্য, বিকেল সাড়ে ৪টার দিকে ছুরিকাঘাতে খুন করা হয় জুবায়েদকে। রাত ১০টা ৫০ মিনিটে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পিবিআই ছয় ঘণ্টা তদন্ত চালিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় নতুন করে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’
    Next Article ইতিহাস গড়ল মরক্কো, আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আফ্রিকার এই দল

    Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬