Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় নতুন করে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’
    আন্তর্জাতিক

    বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় নতুন করে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।

    রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

    ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফা এলাকায় হামাসের এক হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। পরে ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষে আরও দুই সেনা সদস্য প্রাণ হারায়।

    তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। হামাসের বক্তব্য অনুযায়ী, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যেখানে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হন।

    দিনের শেষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় একাধিক অভিযানের পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাসই প্রথম ভঙ্গ করেছিল।”

    এর আগে, গত সোমবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। কিন্তু এরপরও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

    রোববার ইসরায়েল ঘোষণা দিয়েছিল, গাজায় মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করবে, তবে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে কি না—সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষকদের দাবি না মানলে হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে: সাদিক কায়েম
    Next Article ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ সূত্র

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬