Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
    জাতীয়

    ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

    By adminজুন ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন রোগী ভর্তি বন্ধ এবং বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস।

    তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    লাইসেন্স বাতিলের ফলে আদ্-দ্বীন হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি করা যাবে না। বর্তমানে ভর্তি রোগীদের প্রয়োজন অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

    রোগী স্থানান্তরের বিষয়ে প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মানবিক বিবেচনায় ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। রোগী ও তাদের পরিবারের অনুরোধ পেলে স্বাস্থ্য অধিদফতরও এ বিষয়ে সহায়তা করবে।

    হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিচারিক কার্যক্রমের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

    উল্লেখ্য, গত ২৭ মে ভোররাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর সরকার একাধিক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল ব্যবস্থাপনার ত্রুটি এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের অবহেলার বিষয় উঠে আসে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ শুরু ফুটবল বিশ্বকাপের মহারণ
    Next Article ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব

    Related Posts

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬