Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চমক রেখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের
    ক্রিকেট

    চমক রেখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের

    By adminজানুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য চমকপ্রদ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের মূল স্কোয়াড ও পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়।

    নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি নেপালে শুরু হবে এই বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল।

    সূচি অনুযায়ী, ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলার মেয়েরা।

    গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সুপার সিক্সে উঠবে। সেখান থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

    দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে গত বছর বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। অন্যদিকে, সর্বশেষ টি-টোয়েন্টি সফরের স্কোয়াডে থাকা লতা মণ্ডল ও তাজ নেহার জায়গা পাননি এবারের দলে।

    বাংলাদেশ স্কোয়াড:
    নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

    স্ট্যান্ডবাই:
    শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরীফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৯৫ ওষুধকে অত্যাবশ্যকীয় ঘোষণা, দাম নির্ধারণ করবে সরকার
    Next Article জানুয়ারির প্রথম সাত দিনে এলো ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬