Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    আগস্ট ৫, ২০২৬

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
    রাজনীতি

    গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর গুলিস্তানে গত শনিবার চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াতমনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

    মহানগরী উত্তর আমীর এক বিবৃতিতে বলেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমত চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর লাগামহীন চাঁদাবাজীতে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা গত ৪ জুলাই বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজরা হামলা হালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।

    প্রকাশ্য দিবালোকে এ হামলা চালানো হলেও পুলিশের ভূমিকা ছিলো রহস্যজনক। যা দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতির কথা স্মরণ করিয়ে দেয়।

    তিনি বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিল, দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারি দলের একশ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারাদেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে। এ কাজে সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণির সদস্য। গুলিস্তানের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা সে কথাই স্মরণ করিয়ে দেয়।

    তিনি ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলা, কুপিয়ে জখম করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ীদের আইনে আওতায় নেওয়ার দাবি জানান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
    Next Article ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৩৮

    Related Posts

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    আগস্ট ৫, ২০২৬

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬