Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন
    জাতীয়

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    খসড়া আইনে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

    তবে গুমের ফলে কারও মৃত্যু হলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না মিললে অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের মাধ্যমে গুম প্রতিরোধ, দায়ীদের বিচারের আওতায় আনা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

    খসড়া আইনে গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারির বিধান রাখা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের ব্যবস্থাও রাখা হয়েছে।

    এ ছাড়া ভুক্তভোগী ও তাদের পরিবারের তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং নিখোঁজ ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে খসড়া আইনে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুত বিচার নিশ্চিত করতে তদন্ত সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে এবং বিচার কার্যক্রমও সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে। অনুমোদিত খসড়াটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা
    Next Article অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    Related Posts

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬