Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নাহিদ
    রাজনীতি

    গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নাহিদ

    By adminফেব্রুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সব অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, হত্যা, বিনাবিচারে কারাবন্দি, হামলা ও নির্যাতনের জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। এ কাজে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগানো হয়েছে। জনপ্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানই এই অপকর্মে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পর এই কাঠামো ভেঙে পড়েছে। নেতৃত্বদানকারী অনেকেই পালিয়ে গেছে, কেউ কেউ বিচারের আওতায় এসেছে এবং বাকিদের আনার চেষ্টা চলছে। তবে বহু সামরিক ও বেসামরিক আমলা এবং বিচারক এখনো দায়িত্বে রয়েছেন। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব দুর্বল হলেও প্রতিরক্ষা বাহিনী এখনো অটুট রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    নাহিদ ইসলাম আরও বলেন, সেনানিবাসে আশ্রয় নেওয়া অপরাধীদের নিরাপদে দেশত্যাগ, কিছু জেনারেলের কর্মস্থল ত্যাগ এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য ফাঁসের ঘটনাগুলো সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

    তিনি অভিযোগ করেন, খুনি হাসিনাকে উৎখাতের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলেও সুপিরিয়র কমান্ডের অনাগ্রহে কার্যকর ভূমিকা দেখা যায়নি। ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অস্ত্র উদ্ধার বা উল্লেখযোগ্য গ্রেপ্তারের মতো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও দাবি করেন তিনি।

    গুমবিষয়ক কমিশনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, কমিশনে ১ হাজার ৮৫০টির বেশি অভিযোগ জমা পড়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে অসহযোগিতা করছে।

    তিনি বলেন, ‘আমাদের লড়াই হবে ‘নিপীড়নের ব্যবস্থা’ ও ‘বিচারহীনতার সংস্কৃতি’ সমূলে উৎপাটনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের সব প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি, এক হাজার টাকার বেশি লেনদেন নয়
    Next Article সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫