Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজায় বাহিনীতে তুরস্ক ও কাতার সেনাদের স্থান হবে না: নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    গাজায় বাহিনীতে তুরস্ক ও কাতার সেনাদের স্থান হবে না: নেতানিয়াহু

    By adminজানুয়ারি ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    ২০২৫ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। তবে এই বাহিনীতে তুরস্ক ও কাতারের কোনো ভূমিকা থাকবে না বলে স্পষ্ট অবস্থান নিয়েছে ইসরায়েল।

    সোমবার (১৯ জানুয়ারি) এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নেতানিয়াহু বলেন, গাজায় বর্তমানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর রয়েছে। এই ধাপে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়ায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এসব দেশ যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গঠিত কোনো সংস্থা বা ব্যবস্থায় কর্তৃত্ব কিংবা প্রভাব রাখতে পারবে না।

    নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, যুদ্ধ শেষে গাজায় তুরস্ক কিংবা কাতারকে কোনো ধরনের অবস্থান তৈরি করতে দেবে না ইসরায়েল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজায় হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে। একই সঙ্গে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    উল্লেখ্য, গাজায় কোন কোন দেশ আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে সেনা পাঠাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসরকারি চাল বিতরণে কারচুপির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
    Next Article গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: ডা. শফিকুর রহমান

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬