Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    জুন ১৮, ২০২৬

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক টেলিফোন আলাপের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

    মিশরের রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শিনাওয়ি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতার প্রশংসা করেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের আন্তরিকতা ও নিষ্ঠাকে উচ্চভাবে মূল্যায়ন করেন।

    অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক শারম আল-শেখ আলোচনার অগ্রগতি এবং যুদ্ধবিরতি চুক্তি অর্জনে বিশ্বের দৃষ্টি ছিল মিশরের ওপর।

    প্রেসিডেন্ট সিসি জানান, এই চুক্তি একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

    রাষ্ট্রপতির মুখপাত্র জানান, প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং এর সফল অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

    এ ছাড়া, প্রেসিডেন্ট সিসি প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান, যা মিশরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, মিশর ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের যৌথ প্রচেষ্টা তুলে ধরা হবে।

    প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ গ্রহণ করে মিশর সফরের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, ‘মিশর এমন একটি দেশ, যা আমার কাছে গভীর শ্রদ্ধা ও সম্মানের।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজারে ডলারের সরবরাহ বাড়াতে ১০৭ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
    Next Article ঘরে বসেই কিনুন সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার

    Related Posts

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    জুন ১৮, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬