Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
    খেলা

    কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    By adminজুলাই ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। দীর্ঘ সময় গোলের দেখা না পেয়ে বিদায়ের শঙ্কাও জেগেছিল। তবে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।

    বৃহস্পতিবার (২ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরুতেই চমক দেখায় ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে চ্যান্সেল এমবেম্বার লম্বা পাস থেকে ব্রায়ান সিপেঙ্গা ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

    গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে ইংল্যান্ড। কঙ্গোর দ্রুতগতির আক্রমণে একাধিকবার চাপে পড়ে টমাস টুখেলের শিষ্যরা। ১৯তম মিনিটে কঠিন ট্যাকলের কারণে হলুদ কার্ড দেখেন জুদ বেলিংহ্যাম।

    এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ইংল্যান্ড। ৩০তম মিনিটে ডেকলান রাইসের ক্রস থেকে বেলিংহ্যামের হেড এবং ৩৫তম মিনিটে ননি মাদুয়েকের ক্রস থেকে মার্কাস রাশফোর্ডের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন কঙ্গোর রক্ষণ ও গোলরক্ষক লিওনেল এমপাসি।

    প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ডিআর কঙ্গো। তবে ইয়োয়ান উইসার শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের ভলি ও বেলিংহ্যামের হেডও দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন এমপাসি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

    বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ইংল্যান্ড। ৬১তম মিনিটে বুকায়ো সাকা ও অ্যান্থনি গর্ডনকে নামিয়ে কৌশলগত পরিবর্তন আনেন কোচ টমাস টুখেল। সেই পরিবর্তনের সুফল আসে ৭৫তম মিনিটে। গর্ডনের নিখুঁত ক্রস থেকে হ্যারি কেইন হেডে সমতা ফেরান।

    সমতায় ফেরার পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। ৮৬তম মিনিটে ডিআর কঙ্গোর আক্রমণ প্রতিহত করে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। বেলিংহ্যামের প্রথম শট এমপাসি ফিরিয়ে দিলেও ফিরতি বলে গর্ডনের পাস থেকে শক্তিশালী শটে জয়সূচক গোল করেন কেইন।

    যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ডিআর কঙ্গো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। সাহসী লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ডিআর কঙ্গোকে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশে কুপিয়ে আহত বিএনপি নেতার মৃত্যু
    Next Article মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

    Related Posts

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬