Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    আগস্ট ১, ২০২৬

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কুয়েত–বাহরাইনের ‘ আল-জাবের ও শেখ ঈসা ঘাঁটি লক্ষ্য করে হামলা
    আন্তর্জাতিক

    কুয়েত–বাহরাইনের ‘ আল-জাবের ও শেখ ঈসা ঘাঁটি লক্ষ্য করে হামলা

    By adminআগস্ট ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

    ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ‘অপারেশন সায়েকেহ’-এর অংশ হিসেবে কুয়েতের আল-জাবের ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বিমান আশ্রয়কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

    একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে ‘অপারেশন থান্ডার’-এর আওতায় উন্নত ড্রোন দিয়ে হামলা চালানোর কথাও জানিয়েছে তেহরান। ইরানের দাবি, হামলায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং প্রশাসনিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে।

    ইরান আরও দাবি করেছে, কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

    বিবৃতিতে ইরান এসব অভিযানকে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি কেশম দ্বীপে বেসামরিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলেও দাবি করেছে।

    তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, কুয়েত বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    সূত্র: ইরনা, মেহের নিউজ এজেন্সি।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফিরে দেখা ১ আগস্ট ২০২৪: ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা
    Next Article বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    Related Posts

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    আগস্ট ১, ২০২৬

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬