Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ আসামির রায়ের দিন নির্ধারণ আজ
    আইন ও বিচার

    কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ আসামির রায়ের দিন নির্ধারণ আজ

    By adminফেব্রুয়ারি ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় পাঁচ আসামির রায়ের দিন আজ নির্ধারণ করা হবে।

    রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারক প্যানেল রায় ঘোষণার তারিখ ঠিক করবেন।

    মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন—খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক।

    এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। গত ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৫ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণের জন্য ধার্য করেন।

    শুনানিতে আসামি চঞ্চলের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন তাকে নির্দোষ দাবি করে খালাস চান। তিনি বলেন, প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের সংশ্লিষ্টতা নেই। পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেনও তাদের নিরপরাধ দাবি করেন। প্রসিকিউশন তাৎক্ষণিকভাবে এসব যুক্তির খণ্ডন করে।

    গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রামপুরায় পুলিশের গুলিতে নিরস্ত্র আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। একই ঘটনায় নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

    মামলার নথিতে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন আমির হোসেন। এ সময় পুলিশ গুলি চালালে তিনি দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। পরে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে নিচে লাফ দিতে বলেন। একপর্যায়ে ভয় পেয়ে তিনি ভবনের রড ধরে ঝুলে থাকেন। তখন নিচতলা থেকে এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে একাধিক গুলি করেন। গুলিতে তার দুই পা বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি প্রাণে বেঁচে যান।

    এ ঘটনায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। এর আগে ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ ফরমাল চার্জ দাখিল করে এবং ৩১ জুলাই তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনতুন সরকারের শপথ সোমবার
    Next Article বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫