Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কয়েদির বেশে স্ত্রীসহ মার্কিন আদালতে হাজির মাদুরো, হাতকড়াতেও হাসিমুখ
    আন্তর্জাতিক

    কয়েদির বেশে স্ত্রীসহ মার্কিন আদালতে হাজির মাদুরো, হাতকড়াতেও হাসিমুখ

    By adminজানুয়ারি ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) থেকে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে হাজির করেছে মার্কিন কর্তৃপক্ষ। হাত বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার সময়ও তাকে হাসিমুখে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সোমবার (৫ জানুয়ারি) হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ‘কয়েদির মতো পোশাক’ পরা এক নারীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। পুরো সময়জুড়ে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট তাদের পাহারায় ছিলেন।

    আদালতে নেওয়ার পথে মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি। একই সময়ের কিছু ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে হাতকড়া পরা অবস্থাতেও ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাসতে দেখা যায়। অনেকের মতে, আগ্রাসন ও গ্রেপ্তারের মধ্যেও এই হাসি তার মানসিক দৃঢ়তার প্রতীক।

    জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের আদালতে মাদুরো ও তার স্ত্রীকে হাজির করার কথা রয়েছে।

    উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ভূখণ্ডে পরিচালিত এক সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। এরপর তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএ সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমান উপদেষ্টা
    Next Article দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ৪৪ কোটি, উত্তোলন ১০৮ কোটি টাকা

    Related Posts

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    মে ৩, ২০২৬

    পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদি-মমতার হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কে?

    মে ৩, ২০২৬

    ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫