Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এমডব্লিউসিতে টেকনো’র এআই ইকোসিস্টেম, মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
    বিজ্ঞান ও প্রযুক্তি

    এমডব্লিউসিতে টেকনো’র এআই ইকোসিস্টেম, মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

    By adminমার্চ ৮, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের ইনটেলিজেন্ট এআই ইকোসিস্টেমের সম্প্রসারণটা বিশেষভাবে সকলের সামনে তুলে ধরেছে। ‘পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স’ থিমের এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে একসঙ্গে কাজে লাগিয়ে একটি নিখুঁত ও সম্মিলিত অভিজ্ঞতা গড়ে তোলা যায়। এ প্রদর্শনীতে শক্তিশালী এআই ফিচারকে ব্যবহারিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনের মান উন্নয়নের উপর ফোকাস রাখা হয়েছে।

    এই প্রদর্শনীতে নতুন ক্যামোন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ক্যামন ৫০ সিরিজ টেকনোর এআই-ভিত্তিক ইমেজিং এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্স এর উপর বেশি জোর দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা সিস্টেম, এআই টুল এবং উচ্চ মানের পারফরম্যান্স প্রসেসরের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে প্রিয় মুহূর্তগুলো ধারণ, কনটেন্ট তৈরি এবং প্রতিদিনের অন্যান্য কাজ আরও স্মার্টভাবে করতে পারবেন। এই সিরিজে প্রফেশনাল-গ্রেড ক্যামেরা হার্ডওয়্যার, টেকনো এআই টুলকিট ও এলা অ্যাসিস্ট্যান্টকে এক ছাতার নিচে আনা হয়েছে, যার ফলে স্মার্টফোনে সরাসরি স্মার্ট ফটোগ্রাফি ও প্রোডাকটিভিটি, দু ধরনের সুবিধাই পাওয়া যায়।

    ইমেজিং ফ্ল্যাগশিপের পাশাপাশি এখানে থাকছে পারফরম্যান্স-বেসড পোভা ৮ সিরিজ। এ সিরিজের লাইন-আপে সবচেয়ে এগিয়ে থাকছে পোভা কার্ভ ২ ফাইভজি। ডিভাইসটির স্লিম বডিতে আছে একটি বড় ব্যাটারি, স্মুথ হাই-রিফ্রেশ ডিসপ্লে এবং এআই বেসড কিছু টুল, যাতে গেমিং, বিনোদন এবং দৈনন্দিন যোগাযোগে যোগ হয় অনন্য মাত্রা। ডিভাইসটিতে উন্নত মানের কানেকটিভিটি এবং সিগন্যাল প্রযুক্তিও রয়েছে, যাতে করে আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন আরো বেশি প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠতে পারে।

    ব্যক্তিগত ডিভাইস ছাড়াও টেকনো’র একটি বিস্তৃত এআইওটি ইকোসিস্টেম সম্পর্কে জানা যায়, যাতে পণ্যগুলো পাশাপাশি নিখুঁতভাবে সংযুক্ত হয়ে কাজ করতে পারে। প্রদর্শনীতে টেকনোর সম্পূর্ণ মেগাবুক ল্যাপটপ সিরিজের পাশাপাশি টেকনোর সর্বশেষ এআই-যুক্ত মেগাপ্যাড ট্যাবলেটও দেখানো হয়। এছাড়া টেকনো ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন, ওয়াচ জিটি ১এস এবং এআই গ্লাসেস সিরিজসহ বিভিন্ন এক্সেসরিজও সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। এগুলো টেকনোর আপগ্রেডেড ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একত্রে কাজ করে ও একটি স্মার্ট ও সংযুক্ত অভিজ্ঞতার জন্ম দেয়।

    টোনিনো ল্যাম্বোরগিনি-এর সঙ্গে অংশীদারিত্বে টেকনো এবার আধুনিক প্রযুক্তি এবং আইকনিক ইতালিয়ান ডিজাইনের সমন্বয়ে তৈরি এক্সক্লুসিভ কিছু কো-ব্র্যান্ডেড পণ্য বাজারে আনছে। এই যুগলবন্দীর প্রথম পণ্য হলো টোনিনো ল্যাম্বোরগিনি টেকনো টরাস গেমিং পিসি এবং টেকনো পোভা মেটাল লিমিটেড এডিশন ফোন। এছাড়া ভবিষ্যতে ল্যাপটপ, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসেও এই অংশীদারিত্ব সামনে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে।

    প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি, যা ভবিষ্যতের স্মার্টফোনের জন্য একটি সম্পূর্ণ নতুন ধারণা। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স, গেমিং এক্সেসরিজ বা অন্যান্য হার্ডওয়্যার মডিউল ম্যাগনেটিকভাবে সংযুক্ত করতে পারবে। এসব ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের কার্যকারিতা নিশ্চিত করার মাধ্যমে টেকনো এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, যার ফলে স্মার্টফোনগুলো ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে কাস্টমাইজ এবং আপগ্রেড করা যাবে।

    এছাড়াও, টেকনো তাদের পোভা ইকোসিস্টেম কনসেপ্টটি বিস্তারিতভাবে দেখিয়েছে, যা ভবিষ্যতে গেমিং ও বিনোদনের জন্য একটি সম্পূর্ণ সমাধানের ধারণা তুলে ধরে। এতে রয়েছে পোভা মেটাল গেমিং এক্সেসরিজ, গেম কন্ট্রোলার এবং স্পেশালাইজড ইয়ারফোন। এগুলো সবই পোভা-এর অনন্য ডিজাইন ডিএনএ-এর অনুযায়ী তৈরি। একইসঙ্গে টেকনো এই প্রদর্শনীতে আর্ম লিমিটেড-এর সঙ্গে তাদের অংশীদারিত্বের অন্যতম একটি অর্জন ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তির চমকও দেখিয়েছে। কাস্টমাইজড স্টাইল ট্রান্সফার প্রিভিউ প্রযুক্তিতে অ্যালগরিদমিক অপটিমাইজেশন ব্যবহার করা হয়, যাতে করে স্ক্রিন ফ্লিকারিং কমে যায় এবং ৩০ এফপিএস-এ রিয়েল-টাইম প্রিভিউ পাওয়া যায়। শিল্পের নৈতিকতাবোধ ধরে রেখে কমপ্রেসড মডেলগুলো স্মার্টফোনের মাধ্যমে পুরোপুরি অফলাইনে চালানো সম্ভব।

    টেকনোর এই প্রদর্শনীতে তারা নিঃসন্দেহে উদ্ভাবনী এআই ও ইকোসিস্টেম সমন্বয় নিয়ে তাদের অবস্থানে আবারো জোর দিয়েছে। বাংলাদেশে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি সফলভাবে বাজারে ছাড়ার মাধ্যমে ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য ইন্টেলিজেন্স-ভিত্তিক সংযোগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভজি এখন বাংলাদেশে টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে, আর ক্যামোন ৫০ আলট্রা ফাইভজি-ও অতি শীঘ্রই পাওয়া যাবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঈদের ছুটিতে কাস্টমস ও ব্যাংক খোলা রাখার দাবি পোশাক রপ্তানিকারকদের
    Next Article জাতীয় মানসিক হাসপাতালে নোংরা পরিবেশ, পরিদর্শনে গিয়ে মন্ত্রীর ক্ষোভ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫