Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ
    রাজনীতি

    এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

    By adminফেব্রুয়ারি ২৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে ধারণ করে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উদ্যোগে একই বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ভূমিকা রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে এনসিপি।

    সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় দলটি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, দিনটি উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    কেন্দ্রীয় ইফতার মাহফিলের পাশাপাশি ধানমন্ডির আবাহনী মাঠে চিত্রপ্রদর্শনীর আয়োজনও থাকছে। গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরতে ‘স্ট্রিট ওয়াল’ নামে ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য ফটো বুথের ব্যবস্থাও রাখা হয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

    এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলটি জানিয়েছে। বিভাগীয় আয়োজনগুলোতেও দলের নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেবেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা, কমেছে গড় লেনদেন
    Next Article বুকে কষ্ট রেখে ফলাফল মেনে নিয়েছি: শফিকুর রহমান

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫