Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একদিনে চার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন মেসি
    খেলা

    একদিনে চার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন মেসি

    By adminজুন ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৬ বিশ্বকাপের শুরুতেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু আসরের সর্বোচ্চ গোলদাতার আসনেই বসেননি, বিশ্বকাপ ইতিহাসেও গড়েছেন একের পর এক নতুন মাইলফলক। একদিনেই তার নাম উঠেছে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

    মেসির দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন ম্যাচেও দলের ভরসা হয়ে ওঠেন এই ফরোয়ার্ড। সেই ম্যাচের পরই বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে যান তিনি।

    ১. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা

    বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচের পর তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা, যার গোল ছিল ১৬টি।

    ২. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত জয়

    অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ক্লোসার, তার জয় ছিল ১৭টি।

    ৩. বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড

    আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে মোট ম্যাচসংখ্যা ২৮-এ নিয়ে গেছেন মেসি। এতে তিনি ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৬ ম্যাচ খেলার রেকর্ড।

    ৪. বিশ্বকাপে সর্বোচ্চ মিনিট খেলা

    বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও এখন মেসির। এখন পর্যন্ত বিশ্বকাপে তার খেলা মিনিট ২ হাজার ৪৮৯। এর আগে এই রেকর্ডটি ছিল ইতালির পাওলো মালদিনির, যার খেলা মিনিট ছিল ২ হাজার ২১৭।

    ২০২৬ বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসর খেলতে নেমে মেসি যেন নতুন করে ইতিহাস লিখছেন। বয়স, অভিজ্ঞতা আর প্রতিভার অনন্য মিশেলে তিনি প্রমাণ করে চলেছেন—ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও এখনও তিনিই শেষ কথা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী আমির খসরু
    Next Article হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

    Related Posts

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬

    আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: তথ্য উপদেষ্টা

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬