Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা
    জাতীয়

    ঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কমার্চ ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

    যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও দোলাইরপাড়সহ দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন কাউন্টারে দেখা গেছে দীর্ঘ লাইন ও টিকিট সংকট। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। আবার অতিরিক্ত টাকা দিলে টিকিট পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

    সরেজমিনে যাত্রাবাড়ী এলাকায় দেখা যায়, সকাল থেকে যানবাহনের চাপ দ্রুত বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে মানুষ বাসের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ বাস পেয়ে রওনা দিতে পারলেও অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

    পিরোজপুরগামী এক যাত্রী জানান, অগ্রিম টিকিট না পাওয়ায় নির্ধারিত ৬৫০ টাকার টিকিট ১ হাজার টাকায় কিনতে হয়েছে। তাও ছোট আকারের গাড়িতে। এরপরেও দাঁড়িয়ে লোক নিতে দেখেছি।

    সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরও টিকিট পাওয়া যাচ্ছে না। তবে বেশি টাকা দিলে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    ঈদ মৌসুমে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও সামনে এসেছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত ও শয্যা-সুবিধাসম্পন্ন বাসে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। ঢাকা-সাতক্ষীরা রুটে ১ হাজার টাকার টিকিট ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে।

    পরিবহন মালিকদের দাবি, তারা নির্ধারিত ভাড়ার বাইরে কিছু নিচ্ছেন না। তবে যাত্রীরা বলছেন, চাহিদা বাড়ার সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

    এদিকে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক চালক জানিয়েছেন, তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে নির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়তে দেরি হচ্ছে এবং ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে।

    ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি রাজধানীর সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬ জনকে সাজা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

    সব মিলিয়ে ঈদযাত্রা শুরু হয়েছে স্বস্তি ও ভোগান্তির মিশ্র চিত্র নিয়ে। নানা দুর্ভোগ সত্ত্বেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আশায় রাজধানী ছাড়ছেন লাখো মানুষ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন
    Next Article ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    Related Posts

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬