Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    By adminমার্চ ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমেই দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিচ্ছে। হামলা ও পাল্টা হামলার তীব্রতার মধ্যেই এবার বড় ধাক্কা খেল তেহরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান আলী লারিজানি এবং উপ-প্রধান আলীরেজা বায়েত একই হামলায় নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ইসরায়েলের লক্ষ্যভেদী হামলায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

    প্রাথমিকভাবে ইসরায়েল দাবি করেছিল, তারা নির্দিষ্ট হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে। পরে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় লারিজানি, তার ছেলে এবং এক সহকারী নিহত হন। পরবর্তীতে নিশ্চিত করা হয়, নিহত ওই সহকারীই ছিলেন পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত।

    লারিজানির মৃত্যুতে শোক জানিয়ে পরিষদের বিবৃতিতে বলা হয়, “ইসলামি বিপ্লব ও দেশের উন্নয়নে আজীবন সংগ্রামের পর দায়িত্ব পালনরত অবস্থায় তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন।”

    এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। একইসঙ্গে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছে।

    আলী লারিজানি ছিলেন ইরানের একজন প্রভাবশালী রাজনীতিক। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেন এবং তিনি পরিষদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর প্রতিনিধির দায়িত্বও পালন করছিলেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১২ বছর ইরানের সংসদের স্পিকার ছিলেন এবং ২০০৫-২০০৭ সময়ে দেশটির প্রধান পারমাণবিক আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    অন্যদিকে আলীরেজা বায়েতকে ইরানি গণমাধ্যমে দক্ষ কিন্তু প্রচারবিমুখ কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

    উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিন থেকেই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। সেই ধারাবাহিকতায় তিন সপ্তাহ ধরে চলা হামলা-পাল্টা হামলায় ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে।

    এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ দুই নেতার একসঙ্গে নিহত হওয়া ইরানের জন্য বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান
    Next Article ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Related Posts

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫