Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরানি নৌবাহিনীর বাধায় ফের থামল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
    জাতীয়

    ইরানি নৌবাহিনীর বাধায় ফের থামল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

    By adminএপ্রিল ১৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হরমুজ প্রণালিতে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে জাহাজটিকে ফেরত যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    বিএসসি জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশে প্রবেশ করে। ভোরে প্রণালি পার হওয়ার পরিকল্পনা থাকলেও রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অবস্থান নিতে এবং অনুমতি ছাড়া অগ্রসর না হতে নির্দেশ দেয়।

    এরপর জাহাজটি কিছু সময় প্রণালিতে অবস্থান করে অনুমতির অপেক্ষা করলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

    বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নৌবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না।

    জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, ‘ইরানের নৌবাহিনী অতিক্রমের অনুমতি দেয়নি, তাই আমরা ফেরত যাচ্ছি।’

    ৩১ জন নাবিক নিয়ে চলমান ‘বাংলার জয়যাত্রা’ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরে আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। এর আগে গত ১০ এপ্রিলও জাহাজটি হরমুজের কাছে পৌঁছে অনুমতি না পেয়ে ফেরত যেতে বাধ্য হয়েছিল।

    বিএসসি জানিয়েছে, জাহাজে থাকা নাবিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরেএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘ফুয়েল পাস’ কার্যক্রম সম্প্রসারণ, ১২ জেলায় নিবন্ধনের সুযোগ
    Next Article ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরানের সামরিক বাহিনী

    Related Posts

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫