Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    এপ্রিল ১২, ২০২৬

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    এপ্রিল ১২, ২০২৬

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    এপ্রিল ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরান ঘিরে রাখবে মার্কিন বাহিনী, সতর্কবার্তা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইরান ঘিরে রাখবে মার্কিন বাহিনী, সতর্কবার্তা ট্রাম্পের

    By adminএপ্রিল ৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি চললেও এখনই সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান ও সেনাসদস্যরা ইরানকে ঘিরে অবস্থান করবে।

    তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনোভাবে চুক্তি লঙ্ঘন করে, তাহলে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া আসতে পারে। তার ভাষায়, সে ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হবে।

    ট্রাম্পের দাবি, সম্ভাব্য চুক্তির মূল শর্ত হলো-ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সবসময় উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে।

    মার্কিন বাহিনীর প্রস্তুতির বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং তারা পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছে।

    এদিকে, আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত তেহরানের ওপর চাপ সৃষ্টির কৌশল, যাতে তারা আলোচনায় আরও নমনীয় অবস্থান নেয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআবু সাঈদ হত্যা মামলার রায়: দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
    Next Article এনআরবিসি ব্যাংকের আউটরিচ প্রশিক্ষণ রাজশাহীতে অনুষ্ঠিত

    Related Posts

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    এপ্রিল ১২, ২০২৬

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    এপ্রিল ১২, ২০২৬

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    এপ্রিল ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫