Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে চীনের কড়া বার্তা: যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে চীনের কড়া বার্তা: যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান

    By adminমার্চ ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

    তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার করে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বল প্রয়োগের সমালোচনা করে তিনি আরও বলেন, শক্তিশালী মুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয় এবং বিশ্ব কখনোই জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।

    চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরানে শাসন পরিবর্তনের কোনো প্রচেষ্টার পেছনে জনসমর্থন নেই বলেও তিনি মনে করেন।

    এদিকে যুদ্ধের তীব্রতা বাড়িয়ে প্রথমবারের মতো তেহরানের বড় তেল সংরক্ষণাগার ও শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। এতে ইরানের রাজধানীজুড়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিঃশর্ত আত্মসমর্পণের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের নেতারা পরাজয় স্বীকার করবে অথবা তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

    অন্যদিকে ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উত্তেজনা কমানোর আশ্বাস দিলেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিক থেকে নতুন করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
    Next Article চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫