Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে, সামনে মেসির আর্জেন্টিনা

    জুন ২৭, ২০২৬

    সফর শেষে দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    জুন ২৭, ২০২৬

    জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

    জুন ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা
    অপরাধ

    ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা

    By adminজুন ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় নিজ বাসায় কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

    শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে ঘটনাটি ঘটে ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও ৫ বয়সী মেয়ে। এ ঘটনায় তার ২০ বয়সী ছেলেও আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত কামাল উদ্দিন বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, ইতালিতে থাকা আমাদের আত্বীয় সূত্রে জেনেছি হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তাদের এমন মৃত্যুর খবরে আমাদের পুরো এলাকায় চলছে শোকের মাতম।

    ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং পাঁচ বছরের মেয়ে। হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ২০ বছরের ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনিশঙ্কামুক্ত। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে চলছে ব্যাপক তল্লাশি।

    রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশে ফিরলেন প্রধানমন্ত্রী
    Next Article প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর, সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

    Related Posts

    সফর শেষে দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    জুন ২৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর, সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

    জুন ২৭, ২০২৬

    দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

    জুন ২৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে, সামনে মেসির আর্জেন্টিনা

    সফর শেষে দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর, সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬