Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    জুলাই ২৯, ২০২৬

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা, কটাক্ষের জবাব মাঠেই
    খেলা

    ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা, কটাক্ষের জবাব মাঠেই

    By adminজুলাই ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের আরেকটি মহাকাব্য রচনা করল আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

    ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে চাপে রেখে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেডে আসে জয়সূচক গোল।

    এই জয়ে বিশ্বকাপে টানা চতুর্থবার পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। এর আগে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

    প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই রক্ষণাত্মক কৌশলে খেলায় আক্রমণের ধার খুব একটা দেখা যায়নি। ৪৫ মিনিটে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি কোনো দল। তবে ফাউলের ছড়াছড়ি ছিল পুরো অর্ধজুড়েই। প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়, যার মধ্যে আর্জেন্টিনা করে ১২টি এবং ইংল্যান্ড ৭টি।

    বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৫ মিনিটে গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর আর্জেন্টিনা আক্রমণের গতি বাড়ায়। ৬৪ মিনিটে বদলি হিসেবে নেমে নিকোলাস গঞ্জালেজ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভে ইংল্যান্ডকে এগিয়ে রাখেন।

    ৭২ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন এনে ম্যাচে নতুন গতি যোগ করেন কোচ লিওনেল স্কালোনি। শেষদিকে সেই কৌশলই কাজে দেয়। ৮৫ মিনিটে কর্নার থেকে মেসির বাড়ানো বলে দূরপাল্লার শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে লাউতারো মার্টিনেজকে নিখুঁত ক্রস দেন মেসি। হেডে বল জালে জড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন লাউতারো।

    ম্যাচের আগে ইংল্যান্ডের কয়েকজন সাবেক ফুটবলার আর্জেন্টিনাকে নিয়ে নানা কটাক্ষ করেছিলেন। কেউ বলেছিলেন, মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ বাড়ি পাঠানো হবে, আবার কেউ দাবি করেছিলেন ইংল্যান্ড সহজেই ফাইনালে উঠবে। তবে সেই সব মন্তব্যের জবাব আর্জেন্টিনা দিয়েছে মাঠের ফুটবলে।

    এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে এবারের বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮ এবং অ্যাসিস্ট ৪। গোল্ডেন বুটের দৌড়েও তিনি এখন শীর্ষে।

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও একধাপ এগিয়ে নিল আর্জেন্টিনা। এখন শেষ বাধা পেরোলেই ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে আলবিসেলেস্তেরা।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
    Next Article আবু সাঈদ গণতান্ত্রিক অধিকারবঞ্চিত জাতির ভয় জয়ের প্রতীক: প্রধানমন্ত্রী

    Related Posts

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    জুলাই ২৯, ২০২৬

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬