Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আর্জেন্টিনার জয়ের উল্লাসে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
    জাতীয়

    আর্জেন্টিনার জয়ের উল্লাসে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

    By adminজুলাই ১৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত দীপ্ত চৌধুরী (২৩) শহরের মালনী রোড এলাকার বাসিন্দা এবং নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে।

    নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ বন্ধুদের সঙ্গে বড় পর্দায় উপভোগ করার পর আর্জেন্টিনার জয়ে শহরে আনন্দমিছিল বের হয়। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

    স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    দীপ্তর মামা সুব্রত রায় বলেন, বিশ্বকাপে প্রিয় দলের জয় উদযাপনের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে দীপ্তকে হারাতে হবে, তা কেউ কল্পনাও করেননি। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনরা ভেঙে পড়েছেন

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়
    Next Article তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

    Related Posts

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬