Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আয়নাঘরের আলামত নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর
    জাতীয়

    আয়নাঘরের আলামত নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আয়নাঘরের আলামত নষ্ট ও প্রমাণ গোপনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদরদপ্তরে থাকা র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    চিফ প্রসিকিউটর বলেন, তদন্তের সময় দেখা গেছে, ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে বন্দিশালার কিছু বিষয় মিলছিল না। পরে অনুসন্ধানে কয়েকটি জায়গা দেয়াল দিয়ে ঢেকে রাখার বিষয়টি সামনে আসে। দেয়াল সরানোর পর সেখানে ২২টি কক্ষের সন্ধান পাওয়া যায়।

    তিনি জানান, ওই স্থানে একটি ‘ডেথ সেল’সহ মোট ২৯টি কক্ষ ছিল। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

    মো. আমিনুল ইসলাম বলেন, ‘আয়নাঘরের প্রমাণ ঢাকতে যারা দেয়াল তুলে তথ্য গোপনের চেষ্টা করেছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, র‍্যাবের এই সেলে ব্যারিস্টার আরমানসহ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা হয়েছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

    চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে নেওয়া হচ্ছে।

    এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও প্রসিকিউশন টিম র‍্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন। পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন টিম এবং সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
    Next Article অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬