Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন
    বিজ্ঞান ও প্রযুক্তি

    আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন

    By adminফেব্রুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত স্মার্টফোন ট্রাম্প টি১ নতুন স্পেসিফিকেশন ও বাড়তি দামে আবার আলোচনায় ফিরেছে। দীর্ঘদিন পর ফোনটি নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ট্রাম্প মোবাইলের শীর্ষ নির্বাহীরা।

    প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মোবাইলের নির্বাহী ডন হেনড্রিকসন ও এরিক থমাস জানান, ফোনটিতে থাকবে প্রায় ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজ চিপসেট, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও থাকবে।

    ক্যামেরা বিভাগে ফোনটিতে সামনে ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে দাবি করেছেন তারা। পাশাপাশি পেছনে আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো লেন্স থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে দ্য ভার্জ।

    ফোনটি কেনার ক্ষেত্রে আগ্রহীদের জন্য রয়েছে ভালো ও খারাপ-’টি খবর। নির্বাহীদের দাবি অনুযায়ী, আগামী বসন্তেই প্রাথমিক ক্রেতাদের কাছে ফোনটির সরবরাহ শুরু হতে পারে। তবে প্রাথমিকভাবে ঘোষিত ৪৯৯ ডলার মূল্যটি শুধুমাত্র আর্লি অ্যাডপ্টারদের জন্য, পরবর্তীতে ফোনটির দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

    এদিকে, শুরুতে প্রচারণায় দাবি করা হলেও, সর্বশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মোবাইলের নির্বাহীরা নিশ্চিত করেছেন যে টি১ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে না।

    প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্পের নামে ঘোষিত টি১ র্টফোন এর আগেও বাজারে আসা নিয়ে আলোচনায় ছিল। গত বছর ট্রাম্প–ঘনিষ্ঠ একটি উদ্যোগ থেকে “Trump Mobile” ব্র্যান্ডের আওতায় এই স্মার্টফোন ও মোবাইল সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়।

    সেসময় প্রচারণায় বলা হয়েছিল, ফোনটির দাম হবে ৪৯৯ ডলার এবং এটি যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ
    Next Article এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫