Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
    বিজনেস

    আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নতুন নোটটি প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বাজারে ছাড়া হবে।

    বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা।

    নোটটিতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়ে যায় এবং কোণাকুনি ‘৫০০’ দেখা যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলোতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দৃষ্টিগোচর হবে। নাড়াচাড়া করলে এর লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ওপর-নিচে চলে।

    দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শ করলে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে রয়েছে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট এবং UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। উভয় পাশে UV curing varnish থাকায় নোটটি কিছুটা চকচকে দেখাবে। আলোর বিপরীতে ধরলে see-through ইমেজ হিসেবে স্পষ্ট দেখা যাবে ‘500’।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নতুন ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

    পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ করা হয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ
    Next Article অন্তর্বর্তী সরকার ও আগামী সংসদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : আ্যটর্নি জেনারেল

    Related Posts

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জুন ২১, ২০২৬

    ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের পরিকল্পনা সরকারের

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬