Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মসজিদের ইমাম খ্রিস্টান ধর্ম প্রচার, দু’জন আটক

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    চট্টগ্রাম বন্দরের দুই দিনের কর্মবিরতি স্থগিত

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    ইস্টার্ন ব্যাংক ঢাকায় কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দিচ্ছে

    ফেব্রুয়ারি ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, February 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক
    জাতীয়

    আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

    By adminফেব্রুয়ারি ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

    একুশে পদক-২০২৬ এর জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিংবদন্তি ব্যান্ডসংগীত শিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন গুণী ব্যক্তিত্ব এবার একুশে পদক পাচ্ছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

    আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও একুশে পদক পাচ্ছেন-চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ব্যান্ড সংগীতে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।

    ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তরের মাধ্যমে একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করা হয়। ৩০ অক্টোবরের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তাবিত নাম সংগ্রহ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভাষা আন্দোলন, শিল্পকলা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ দশজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

    বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রাখা ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে একুশে পদক ও সম্মাননা চেক তুলে দেওয়া হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনগদ-ন্যাশনাল ব্যাংকের চুক্তিতে রেমিট্যান্স গ্রহণ আরও সহজ
    Next Article ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    Related Posts

    ফরিদপুরে মসজিদের ইমাম খ্রিস্টান ধর্ম প্রচার, দু’জন আটক

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    চট্টগ্রাম বন্দরের দুই দিনের কর্মবিরতি স্থগিত

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    ইস্টার্ন ব্যাংক ঢাকায় কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দিচ্ছে

    ফেব্রুয়ারি ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ফরিদপুরে মসজিদের ইমাম খ্রিস্টান ধর্ম প্রচার, দু’জন আটক

    চট্টগ্রাম বন্দরের দুই দিনের কর্মবিরতি স্থগিত

    ইস্টার্ন ব্যাংক ঢাকায় কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দিচ্ছে

    সেনাপ্রধানের ঢাকা ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫