Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় আজ
    আইন ও বিচার

    এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় আজ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ পাঁচ বছর নয় মাস ১৮ দিন পর বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করবেন।

    ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।

    মামলার আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক), অর্জুন লস্কর, আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল এবং মাহফুজুর রহমান। তারা সবাই টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

    আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর মামলায় মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে নির্যাতনের শিকার গৃহবধূ ও তার স্বামী, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এমসি কলেজের এক অধ্যাপক ছিলেন।

    ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ ছাত্রাবাসে ভয়াবহ এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতিকে কলেজ ছাত্রাবাসে নিয়ে গিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তাদের মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং প্রাইভেটকার আটকে রাখার অভিযোগও ওঠে।

    ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় ছয় আসামির সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়।

    ২০২১ সালের ৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১০ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা
    Next Article সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন

    Related Posts

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬