Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অতীতে অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, ওরা বাচ্চা ছেলে: মির্জা আব্বাস
    রাজনীতি

    অতীতে অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, ওরা বাচ্চা ছেলে: মির্জা আব্বাস

    By adminজানুয়ারি ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনি মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, অতীতে তিনি অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছেন, বর্তমান প্রতিদ্বন্দ্বীরা তার কাছে ‘বাচ্চা ছেলে’। তিনি প্রত্যাশা করেন, সবাই যেন নির্বাচনে আইন মেনে চলে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মির্জা আব্বাস বলেন, ‘মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে এর চেয়েও অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা কেউ কারও বিরুদ্ধে বিষোদগার করিনি।’

    তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে সারাদিন তার নামে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। ‘ওরা বুঝেনি, আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করে এসেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে—আমার সন্তানের মতো,’ বলেন তিনি।

    বিএনপির এই নেতা আরও বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

    নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে কিছু প্রার্থীর কার্যকলাপ ও আচরণে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আভাস পাওয়া যাচ্ছে। তার ভাষ্য, “নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
    Next Article সূচক ঊর্ধ্বমুখী, এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    ঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫