Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অতিরিক্ত সময়ের গোলে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
    খেলা

    অতিরিক্ত সময়ের গোলে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

    By adminজুলাই ২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ইউরি টিলেমান্সের পেনাল্টি গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

    বুধবার অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল সেনেগাল। ২৫তম মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। পরে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দিকেই চলে যায়।

    তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। বদলি হিসেবে মাঠে নেমে ৮৬তম মিনিটে গোল করে ব্যবধান কমান রোমেলু লুকাকু। তিন মিনিট পর ৮৯তম মিনিটে সমতাসূচক গোল করেন ইউরি টিলেমান্স।

    নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে টিলেমান্সকে বক্সের ভেতর ফাউল করা হলে প্রথমে খেলা চালিয়ে দেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করে পেনাল্টি দেন তিনি। সেই স্পট-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন টিলেমান্স। তাতেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পায় বেলজিয়াম।

    ম্যাচের ৩২তম মিনিটে তিন দর্শক মাঠে প্রবেশ করায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় খেলা শুরু হয়।

    কঠিন গ্রুপ থেকে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে উঠেছিল সেনেগাল। অন্যদিকে, পাঁচ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয় বেলজিয়াম। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল বেলজিয়ানরা, আর লড়াই শেষ হলো সেনেগালের।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
    Next Article ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Related Posts

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬