Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শ্রীলঙ্কায় জরুরি অবস্থা, ঘূর্ণিঝড় ডিটওয়ায় মৃত ১৩২
    আন্তর্জাতিক

    শ্রীলঙ্কায় জরুরি অবস্থা, ঘূর্ণিঝড় ডিটওয়ায় মৃত ১৩২

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৯, ২০২৫2 Mins Read
    ২৯ নভেম্বর কলম্বোর উপকণ্ঠে ভেল্লাম্পিতিয়ায় ভারি বৃষ্টিপাতের পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ১৭৬ জন। বিপর্যস্ত পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

    শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, টানা বর্ষণে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, এবং ৭৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।

    শনিবার (২৯ নভেম্বর) আনুরাধাপুরায় ৬৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়, যাদের একজন জার্মান পর্যটক। টানা ২৪ ঘণ্টার চেষ্টায় হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে অভিযান চালানো হয়।

    সবচেয়ে ক্ষতিগ্রস্ত বদুল্লা জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দেশের এক–তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ, ইন্টারনেটেও মারাত্মক বিঘ্ন ঘটেছে।

    এদিকে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। চেন্নাই বিমানবন্দর থেকে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারি বর্ষণের সতর্কতা রয়েছে।

    প্রয়োজনীয় ত্রাণ সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের কাছে সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা সরকার। ভারত ইতোমধ্যে দুটি বিমানে করে ত্রাণ পাঠিয়েছে; কলম্বোতে অবস্থানরত একটি ভারতীয় যুদ্ধজাহাজ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। অতিরিক্ত সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কলম্বোর কেলানি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৭ সালের পর এটিই শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সে বছর বন্যা ও ভূমিধসে ২০০-র বেশি মানুষ মারা গিয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে নেই: শিক্ষা উপদেষ্টা
    Next Article খালেদা জিয়ার এভারকেয়ারেই চলবে চিকিৎসা, সর্বশেষ যা জানা গেল

    Related Posts

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬