Friday, October 16

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। এ হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

ইয়েমেন সরকারের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হুথিরা রাজপ্রাসাদ প্রাঙ্গণ লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

হামলার পর ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

আলজাজিরার তথ্য অনুযায়ী, রাজপ্রাসাদটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share.
Exit mobile version