Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান বিক্ষোভে আবারও যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘খুব শক্ত আঘাত’ হানবে বলে সতর্ক করেছেন তিনি।

    রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতীতের মতো যদি আবারও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে, তাহলে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া জানাবে।

    এর আগেও ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

    ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার সকালে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছে।

    বিবৃতিতে আরও বলা হয়, ‘ইহুদবাদী সত্তা’ ইরানের জাতীয় ঐক্য দুর্বল করার সুযোগ খুঁজছে এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থি কর্মকর্তাদের বক্তব্য সেই চেষ্টাকে উসকে দিচ্ছে।

    এদিকে ভেনেজুয়েলা ইস্যুতেও যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের বক্তব্য ঔপনিবেশিক যুগের চিন্তাধারারই প্রতিফলন।

    সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতেও তেহরানের পররাষ্ট্রনীতিতে এই নীতিই অনুসরণ করা হবে।

    ভেনেজুয়েলার শাসনভার নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্য প্রসঙ্গে বাঘাই বলেন, অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করা হতো। এখন তারা প্রকাশ্যেই বলছে, মূল লক্ষ্য ভেনেজুয়েলার তেল। তিনি আরও বলেন, কোনো দেশ অন্য একটি দেশ শাসন করবে-এমন ধারণা ভেনেজুয়েলাসহ কোনো জাতির কাছেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টভাবে ঔপনিবেশিক মানসিকতায় ফিরে যাওয়ার ইঙ্গিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article পাঁচ মাস ধরে কমছে রফতানি আয়, চাপের মুখে পণ্য রফতানি খাত

    Related Posts

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬