Wednesday, October 21

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তাঁকে বহনকারী ফ্লাইটটি আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে। তুর্কি সূত্র জানিয়েছে, শহীদুল আলমকে বহনকারী ফ্লাইট টিকেএ ৬৯২১ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রেস উইং প্রধান উপদেষ্টার জিওবি ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং আরও জানায়, শহীদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share.
Exit mobile version