Tuesday, August 11

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেটে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস সিনেটে আসেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন।

এনডি/এমজে

Share.
Exit mobile version