Monday, September 21

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর র‍্যাংকিংয়েও এক নম্বরে উঠে এসেছে লা রোহা।

আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে আছে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে নরওয়েও। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি এক লাফে ১২ ধাপ এগিয়ে ৩১তম থেকে ১৯তম স্থানে উঠে এসেছে, যা এবারের র‍্যাংকিংয়ের সবচেয়ে বড় অগ্রগতি।

র‍্যাংকিংয়ের শীর্ষ দশের মধ্যে ব্রাজিল এক ধাপ এগিয়ে পঞ্চম, মরক্কো ষষ্ঠ এবং দুই ধাপ পিছিয়ে পর্তুগাল সপ্তম স্থানে রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়েও ১৮১তম স্থানেই রয়েছে বাংলাদেশ।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version